ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল। চলতি মাসের আগামী সপ্তাহেই কারিগরি টিম বাংলাদেশে আসছে বলে নিশ্চিত করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাত শেষে তিনি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আওয়ামী লীগ সরকার তাদের গঠিত তদন্ত কমিটিতে জাতিসংঘকে যুক্ত করতে চাইলেও সেই প্রস্তাবে জাতিসংঘ রাজি হয়নি। এবার নিজস্ব অর্থায়নে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ। সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে শিগগিরই।

এর আগে, বুধবার (১৪ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে আলাপকালে তদন্ত দলের আসার কথা জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪