ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি

জঙ্গি হামলা হচ্ছে, শিক্ষার্থীদের ঘরে ফেরার আহবান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা হচ্ছে। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রোববার (৪ আগস্ট) বিকেলে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। জঙ্গি হামলা হচ্ছে বিভিন্ন জায়গায়। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা এখন নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, সবাই সন্ত্রাসী। সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

প্রসঙ্গত, সরকার পতনের একদফা দাবিতে রোববার (৪ আগস্ট) থেকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। এই কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি

জঙ্গি হামলা হচ্ছে, শিক্ষার্থীদের ঘরে ফেরার আহবান

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪