ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনায় সার্ভিস চার্জ কার্ড চালু ৬৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি, ১২ দেশে কর্মী পাঠাতে কড়াকড়ি ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে সোনামসজিদ স্থলবন্দরে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৫০০ ট্রাক ডেঙ্গু: সেপ্টেম্বর-অক্টোবরে ৩২২ জনের প্রাণহানি জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন দুই ঈদে টানা ছুটি, ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

চোখ উপড়ানো শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৩৫৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ডান চোখ উপড়ানো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিক্ষার্থী নাচোল উপজেলার পীরপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (১৪)। সে পীরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

মৃতের বাবা-মা জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে মৃতের বাবা পীরপুর হাট চাতালে গেলে ছেলের রক্তাক্ত বীভৎস লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে এলাকার গ্রাম পুলিশের মাধ্যমে থানায় লাশ পৌঁছানো হয়।

ছেলের বাবা মজিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেকে হত্যা করেছে এলাকার কিছু দুর্বৃত্ত।

নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, এ ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার সাথে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি করছি।

২নং ওয়ার্ড ইউপি সদস্য এরশাদ আলী জানান, ছেলেটা খুবই ঠান্ডা প্রকৃতির ছিল। এমন ছেলেকে কেউ হত্যা করবে ভাবতে পারিনি। এ ঘটনার সুস্থ তদন্তপূর্বক অপরাধীদের ন্যায্য বিচার দাবি করছি। এছাড়াও গ্রামবাসী এর সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন।

নাচোল থানা অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, থানায় লাশ আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে, মামলার প্রক্রিয়াধীন। সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চোখ উপড়ানো শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪