ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

চেম্বারে ডেকে নিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ, চিরকুটে লিখে জানালো মাকে

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৩২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিলে চেম্বারে ডেকে নিয়ে এক কলেজ ছাত্রী (১৮) কে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার (২ জুন) সন্ধ্যায় চাটখিল বাজার থেকে অভিযুক্ত ধর্ষককে ভুয়া চিকিৎসকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে ভুয়া চিকিৎসকের চেম্বার সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে, ২৬ মে (রোববার) চাটখিল পৌর বাজারের হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ওই ভুয়া চিকিৎসকের নাম- নুর হোসেন পলাশ (৪৫)। তিনি উপজেলার চাটখিল পৌরবাজারের রক্তিম রোজ মেডিসিন পার্কের মালিক।

ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, গত ২৬ মে (রোববার) ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বিকেল ৪টার দিকে তার কিছু মেডিকেল রিপোর্ট দেখার জন্য তাকে তার চেম্বারে ডেকে নেন নুর হোসেন পলাশ। এরপর তার চেম্বারে যাওয়ার পর তার মাস্ক খুলে নাকের কাছে কিছু একটা ধররলে সে অচেতন হয়ে যায়। পরে তার চেম্বারের পেছনে কক্ষে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে অভিযুক্ত নুর হোসেন আমাকে ছুরি দেখিয়ে এ ঘটনা কাউকে বলতে বারণ করে। ভুক্তভোগী বিষয়টি কয়েকদিন গোপন রাখলেও, পরে চিরকুট লিখে মাকে ঘটনাটি জানয়ে।

এ বিষয়ে ভুক্তভোগীর মা বলেন, ছোট একটা চাকরি করে সংসার চালাই। যে আমার এতিম সন্তানকে নির্যাতন করছে, আমি তার শাস্তি চাই।

চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক এ বিষয়ে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মামলা করেছেন।আসামিকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৩ জুন) আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চেম্বারে ডেকে নিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ, চিরকুটে লিখে জানালো মাকে

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪