ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার জামালপুরে গাঁজাসহ মাদককারবারী আটক রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, পাল্টা দাবি প্রতিপক্ষের

গোবিন্দগঞ্জে রাতে জমজমাট জুয়ার আসর

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেশ কয়েকদিন ধরে চলমান রাতের বেলা জুয়ার আসর বসায় জনসাধারণের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর নীরবতার ফলে জুয়ার আসর অব্যাহত রয়েছে। ফলে ঐ এলাকার জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

সচেতন মহলের অভিযোগ,এসব আয়োজনের সাথে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলেই জুয়ার আসর বন্ধ হচ্ছে না।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজারে দেখা যায়, কামারবাড়ী এলাকায় রাত ১০টা থেকে জমজমাট হয় জুয়ার আসর। আসরে জুয়া খেলায় মেতেছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কিশোর, যুবক, বৃদ্ধসহ সব বয়সের মানুষ।

স্থানীয় চেয়ারম্যান হাসানুল রহমান চৌধুরী ডিউক ক্ষোভ প্রকাশ করে জানান, রাখালবুরুজ ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষক ও যুব সমাজ হুমড়ি খেয়ে পড়ে এই জুয়ার আসরে। অনেকে লোভের ফাঁদে পড়ে জুয়ার বোর্ডে টাকা ফেলে নিঃস্ব হচ্ছে। এসবের কারণে এলাকার যুবসমাজ বিপদগামী ও নৈতিক অবক্ষয়ের সম্মুখীন হচ্ছে।

সচেতন মহলের অভিযোগ, একটি স্বার্থন্বেষী মহল জুয়ার আসর বসিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান মুঠোফোনে জানান, রাখালবুরুজ ইউনিয়নে জুয়ার আসর বসানোর খবর পেয়ে তাৎক্ষণিক জুয়া বন্ধের জন্য সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোবিন্দগঞ্জে রাতে জমজমাট জুয়ার আসর

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪