ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার জামালপুরে গাঁজাসহ মাদককারবারী আটক রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, পাল্টা দাবি প্রতিপক্ষের

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই বছরের কন্যা শিশুর মৃত্যু

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেরীরহাট চৌড়াপাড়া সোনাইডাঙ্গা বিল সংলগ্ন পুকুরে ডুবে জান্নাতী আক্তার (২) নামে এক কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। জান্নাতী আক্তার নানীর বাড়ীতে বেড়ে উঠছিলো। সে একই উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাবিবুর শেখ ও সাথী আক্তার দম্পতির একমাত্র কন্যা।

জানা যায়, মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল ১০ টার পর থেকে বাড়ীতে জান্নাতীকে খুজে পাওয়া যাচ্ছিল না। খোজাখুজির
এক পর্যায়ে দুপুর ১২ টায় তার নানী বাড়ী হতে ২শ মিটার দুরে বিল সংলগ্ন একটি পুকুরে ভাসমান অবস্থায় জান্নাতীকে পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে পুকুর হতে উদ্ধার করে । জান্নাতীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার মরদেহ বাবার বাড়ী একই উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুরে নেওয়া হয়। এসময় মায়ের একমাত্র কন্যার মৃত্যুতে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন মা।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমীন মন্ডল টিটু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই বছরের কন্যা শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪