ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৩৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ১১টি জেলার মানুষ ভয়াবহ বন্যার কবলে। এসব এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানি।

নোয়াখালী জেলার ৮ উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনিবার রাত থেকে একটানা বৃষ্টি ও উজানের পানিতে সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ,বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় আরও কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সোনাগাজী ও দাগনভূঞার অবস্থা ভয়াবহ। জেলা প্রশাসনের তথ্যমতে, আট লাখ মানুষ পানিবন্দী। দেড় লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা।

চট্টগ্রামের মীরসরাই, হাটহাজারী ও ফটিকছড়িতে পরিস্থিতির উন্নতির দিকে। ধীরে ধীরে পানি নেমে যাওয়ায় ঘর-বাড়ি, জমি ও সড়কের ক্ষত স্পষ্ট হচ্ছে। এসব এলাকায় অব্যাহত রয়েছে ত্রাণ সহায়তা।

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। উজান থেকে আসা পানির চাপ এবং টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে দুর্গতদের। কুমিল্লার মনোহরগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। একতলা বিশিষ্ট কিছু আশ্রয় কেন্দ্রেও পানি ঢুকেছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট।

চাঁদপুরের শাহরাস্তিতে বন্যায় ১০টি ইউনিয়নের ৫০ হাজার পরিবার পানিবন্দী। আশ্রয়-কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৪শ’ পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষ

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪