ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

কৃষি জমি থেকে মাটি কাটায় দুই যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ২৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো- শাহিন (২৫) ও ইমন (২০)।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকায় এ অভিযান চালানো হয়। এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন।

জানা যায়, একটি প্রভাবশালী চক্র সদর উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করছিলেন। এতে স্থানীয়রা বাধা দিলেও কোনো লাভ হয়নি। এরপর দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানকালে কৃষি জমিতে গর্ত করার সময় একটি এক্সকাভেটর (ভেকু) ও দুটি ট্রাক জব্দ করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযানের সময় সদর মডেল থানা পুলিশ ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কৃষি জমি থেকে মাটি কাটায় দুই যুবকের কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪