ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা জুন থেকে ঢাকার ১৩ এলাকায় বিশুদ্ধ পানি দেবে গন্ধর্বপুর, বন্ধ হবে কয়েকশ নলকূপ জাতীয় ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: শফিকুর রহমান নদীর ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, বদলাবে নগর পরিকল্পনা? কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রোলবোমা হামলা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল প্রকৃত আলেম চিনবেন যেসব ১০ বৈশিষ্ট্যে

কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) ভোরে কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আঁখি আক্তার (৩২) উপজেলার গোবিন্দপুর এলাকার মোঃ বাবুলের স্ত্রী।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে শুক্রবার ভোরে বাবুল ও তার স্ত্রী আঁখি মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবুল ঘরে থাকা কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে তার স্ত্রী আঁখি ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। এসময় বাবুল তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে আশেপাশের লোকজন ছুটে এলে স্ত্রী স্ট্রোক করেছে বলে কান্নাকাটি করতে থাকে। তার আচরণে সন্দেহ হলে এলাকাবাসি বাবুলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় স্বামী বাবুলকে আটক করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বলেন, এ ঘটনায় নিহতে স্বামী বাবুলকে আটক করা হয়েছে। মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪