ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার ৭ মিনিটের ঝড় সামলাতে পারল না ইংল্যান্ড ব‍্যর্থ ইংল্যান্ড, ফের শেষ বেলায় বাজিমাত আর্জেন্টিনার মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম

কালিয়াকৈরে কলোনির আগুনে ৪০ কক্ষ পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগান এলাকায় একটি কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি কলোনির অন্তত ৪০ টি কক্ষ পুড়ে গেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য জানান।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকার সুলতান ও মোখলেসের কলোনি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুতেই আগুন আশপাশের কয়েকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। কোনাবাড়ি মর্ডাণ ফায়ার স্টেশনের দুইটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি সহ চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কলোনির ৪০ টি টিনশেডের কক্ষ পুড়ে গেছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে কলোনির আগুনে ৪০ কক্ষ পুড়ে ছাই

সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪