ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

কারাগারে এমপি মুহিবুর রহমান মানিক

সিলেট ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীরের আদালতে হাজির করা হলে আদালত তাকে সুনামগঞ্জ জেলা কারাগাওে প্রেরণ করেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুহিবুর রহমান মানিককে সুনামগঞ্জ সদর মডেল থানা হাজত থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে তোলার পর মুহিবুর রহমানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। মামলার মূল নথি দায়রা জজ আদালতে থাকায় জামিন শুনানি আগামী সোমবার (১৫ অক্টোবর) ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে, মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন বুধবার (৯ অক্টোবর) রাতে তাকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়৷

উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলা অভিযোগে মামলার ৩ নম্বর আসামি তিনি। সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক তিন সাংসদ ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। ২ সেপ্টেম্বর দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক সাংসদ মুহিবুর রহমান মানিক, সাবেক সাংসদ রনজিত সরকার, সুনামগঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক পলিন বখত, সাবেক পৌর মেয়র নাদের বখত, যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কও দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুসহ ৯৯ জনকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারাগারে এমপি মুহিবুর রহমান মানিক

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪