ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ ওসিকে তিন দিনের আলটিমেটাম, থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি যুবলীগ-ছাত্রলীগ নেতার ১৫ বছরে দেশ থেকে পাচার ২৮ লাখ কোটি টাকা : রাষ্ট্রপতি এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা ফ্যাসিস্টদের পুনরুত্থান রুখতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা, আপসহীন থাকার বার্তা আইনমন্ত্রীর শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা জুন থেকে ঢাকার ১৩ এলাকায় বিশুদ্ধ পানি দেবে গন্ধর্বপুর, বন্ধ হবে কয়েকশ নলকূপ জাতীয় ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: শফিকুর রহমান নদীর ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, বদলাবে নগর পরিকল্পনা?

এসএসসির ফল প্রকাশ মে মাসের প্রথমে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৫০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল মে মাসের প্রথমে প্রকাশ হতে পারে। বুধবার (৩ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, লিখিত পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। এবারও এই সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এর আগে চলতি বছরের ১২ মার্চে এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়। সেই হিসাবে ১২ মে-র মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে। এরমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু হয়েছে। খাতা মূল্যায়ন শেষে সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে। এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠানো হবে।

জানা গেছে, প্রাথমিকভাবে মে মাসের ৯, ১০ বা ১১ তারিখ ফল প্রকাশের জন্য প্রস্তাবনা পাঠানো হতে পারে। তবে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো ২০ লাখ ২৪ হাজার ১৯২। এ বছর পরীক্ষার্থী কমেছে প্রায় ৪৮ হাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এসএসসির ফল প্রকাশ মে মাসের প্রথমে

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪