ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাসের হার নয়, শিক্ষার প্রকৃত মান যাচাইয়ে বছরভিত্তিক মূল্যায়নের প্রস্তাব মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা পূজার ছুটির আগেই খুলল সাজেক, ভ্রমণে বাধা নেই বেড়ানোর কথা বলে নৌকায় স্ত্রীকে হত্যা, খালে বস্তাবন্দি মরদেহ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচ গুলির চিহ্ন মোদীর মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, পূর্ণ হতে পারে ৮১ সদস্যের কোটা ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর পাবনায় বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান

এখন পর্যন্ত বন্যায় মৃত্যু ২৭ জনের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ২৯৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান বন্যায় দেশে এখন পর্যন্ত ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বন্যায় এ পর্যন্ত মারা গেছে ২৭ জন। দুইজন নিখোঁজ রয়েছে।

মৃতদের মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে পাঁচজন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে পাঁচজন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিন জন মারা গেছেন।

সচিবালয়ে সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি। উপজেলার সংখ্যা ৭৪টি। ১১ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি রয়েছে ১২ লাখ ৭ হাজার ৪২৯টি পরিবার।

৭৪ উপজেলা বন্যা প্লাবিত। আর ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৪১টি। এখনো আশ্রয় কেন্দ্রগুলোয় পাঁচ লাখ ৯ হাজার ৭২৮ জন মানুষ রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা সমূহের জন্য এখন পর্যন্ত নগদ সহায়তা হিসেবে তিন কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চাল বরাদ্দ দেয়া হয়েছে ২০ হাজার ৬৫০ মেট্রিক টন এবং শুকনা খাবার দেয়া হয়েছে ১৫ হাজার বস্তা।

এছাড়া, শিশু খাদ্য দেওয়া হয়েছে ৩৫ লাখ টাকার মতো। আবার গো খাদ্য কেনার জন্য দেওয়া হয়েছে ৩৫ লাখ টাকা।

অতিরিক্ত সচিব আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায়, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার পানি হ্রাস পাবে। তবে সমুদ্রে একটি লঘু চাপ সৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে নতুন কিছু এলাকা প্লাবিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এখন পর্যন্ত বন্যায় মৃত্যু ২৭ জনের

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪