সংবাদ শিরোনাম ::
একসঙ্গে পুলিশের ১৬ ডিআইজিকে ওসএসডি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে ওসএসডি করা হয়েছে। ওএসডি হওয়া কর্মকতাদের পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন শাখায় সংযুক্ত করা হয়।
তালিকা দেখতে ক্লিক করুন এখানে
রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রঞ্জাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরজননিরাপত্তা বিভাগের উপসচিব মো.মাহাবুর রহমান শেখ।
প্রঞ্জাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।






















