ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

উত্তাল জাবিতে জনসমুদ্র

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (৪ আগস্ট) সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে সংহতি পোষণ করে সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন। তাদের সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।

এরপর দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে এসে অবস্থান করে। এ সময় প্রায় ২০ হাজার শিক্ষার্থীর সমাগম লক্ষ্য করা যায়। যার ফলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে সংহতি জানিয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী বলেন, সরকারপ্রধানের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো মাথার খুলি উড়িয়ে দিয়েছে, কারো বুকে গুলি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উত্তাল জাবিতে জনসমুদ্র

সংবাদ প্রকাশের সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪