ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার জামালপুরে গাঁজাসহ মাদককারবারী আটক রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, পাল্টা দাবি প্রতিপক্ষের

আ’ লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে আওয়ামী লীগ আবার নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র করার চেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে জেলা যুবদলের আয়োজনে শহরের সার্কুলার রোডে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এসময় নেতাকর্মীরা ছাত্র-জনতার রক্ত, বৃথা যেতে দেবো না, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান-সহ বিভিন্ন সোলগান দেন। মিছিলটি ডিবি রোড হয়ে পৌরপার্কের সামনে থেকে ঘুরে ডাক-বাংলা এলাকায় যায়। সেখান ঘুরে আবারও বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।

পরে দলীয় কার্যালয় চত্বরে জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী সংক্ষিপ্ত সমাবেশে বলেন, আওয়ামীলীগ নতুন করে ষড়যন্ত্র করে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। যাতে আওয়ামীলীগ কোন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করতে পারে, ১৫ অগাস্টকে ঘিরে কোন অপশিক্ত মানুষের জানমালের ক্ষতি না করতে পারে। সেজন্য বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আ’ লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪