ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে

আওয়ামী লীগের নেতাকর্মীদের বললেন জয়

আমরা আপনাদের সাথে আছি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত । তারা যদি জঙ্গিবাদ ও সহিংসতা বাদ দেয় । আওয়ামী লীগ গণতান্ত্রিক বাংলাদেশ চায় ।

বুধবার( ৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন ।

দুই মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওবার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশে এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে । সারাদেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে । আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে । অনেককে হত্যা করা হয়েছে । এ পরিস্থিতি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক বড় দল । আওয়ামী লীগ মরে যায়নি । আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগ শেষ করা সম্ভব নয় ।

জয় আরও বলেন, আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না । তবে, আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না । নতুন বাংলাদেশ গড়ে তোলা আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়, আওয়ামী লীগ কোথায় যাবে না, শেষ হয়ে থাকবে না ।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জয় বলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়ান । আপনারা একা না । আমরা আছি । বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি । আমরা আপনাদের সঙ্গে আছি । দেশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নেতাকর্মীদের বললেন জয়

আমরা আপনাদের সাথে আছি

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪