ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান, আগে থেকেই ছিলেন নিরাপত্তাঝুঁকিতে দেশ পরিষ্কার রাখবে, বেশি করে গাছ লাগাবে—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ইনানীর রিসোর্টে আগুনে প্রাণ গেল ১০ জনের, আহত ৯ বকশীগঞ্জে মাদকসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড বসুন্ধরা গ্রুপের উপহারে নতুন জীবনের স্বপ্ন দেখছেন ১০০ নারী আইসিসিবিতে তিন প্রদর্শনী ঘিরে ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার, ৩৪ জেলে আটক কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ছয় পর্যটকের মৃত্যু হোটেলকক্ষে ১৯ ইয়াবা, গ্রেপ্তার দুই পুলিশ কারাগারে

আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১২ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত নিম্নবর্ণিত চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এস এম এমদাদুল হক।

এদিকে সুপ্রিম কোর্ট সূত্র বলছে, নবনিযুক্ত আপিল বিভাগের ৪ বিচারপতিকে মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় শপথ পড়াবেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ

সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪