ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান, ফেনসিডিলসহ স্ত্রী আটক

যশোর অফিস
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে ফেনসিডিলসহ স্ত্রী সুলতানা বেগমকে (৫৩) আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা যশোর সদরের বিরামপুর ফকিরার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।

ফেনসিডিলসহ আটক সুলতানা বেগম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা কমিটির সভাপতি, জেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য কেরামত আলী মোল্লার স্ত্রী। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোরের উপপরিচালক আসলাম হোসেন এ বিষয়ে বলেন, আমাদের কাছে খবর ছিল কেরামত আলী মোল্লা (৬০) ও তার স্ত্রী এলাকায় মাদক ব্যবসা করেন। গোপন খবরের ভিত্তিতে কয়েকদিন এলাকায় তদারকি করি। অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আমরা কেরামত আলী মোল্লার বাড়িতে অভিযান চালাই। অভিযানের খবর জানতে পেরে কেরামত আলী মোল্লা পালিয়ে যান। আমরা তার বসতঘরে অভিযান চালিয়ে ৭টি বান্ডিলে ২৫ করে মোট ১৭৫ ফেনসিডিল উদ্ধার করি। ফেনসিডিল তার শোয়ার ঘরে খাটের নিচে সাজানো ছিল। একইসাথে কেরামত আলী মোল্লার স্ত্রী সুলতানা বেগমকে আটক করি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক শাহীন পারভেজ সুলতানা বেগম ও তার স্বামী কেরামত আলী মোল্লাকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান, ফেনসিডিলসহ স্ত্রী আটক

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪