ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ পাবনায় গোপনে মজুত ৪৬৬ বস্তা সার উদ্ধার, তিন ব্যবসায়ীকে জরিমানা শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির মঞ্চে যেতে হবে ‘ওসি ঠিক তো সব ঠিক’—নারীকে বাসায় ডাকলেন দাগনভূঞার ওসি, ছড়াল ফোনালাপ বাবার মরদেহ রেখেই সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত, আহত ৩

অর্থ আত্মসাত মামলায় ড. ইউনূসের জামিন

আদালত প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে মামলায় জামিন পেয়েছেন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ আসামি।

বৃহস্পতিবার (দোসরা মে) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এর আগে এদিন সকালে ড. ইউনূস পূর্বশর্তে জামিনের আবেদন করেন এবং শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টার দিকে ড. ইউনূসসহ মামলার অন্য আসামিরা আদালতে হাজির হন।

গত ২ এপ্রিল ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। ওইদিন মামলাটি বিচারের জন্য বদলি করা হয় বিশেষ জজ আদালত-৪ এ।

২০২৩ সালের ৩০শে মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। মামলায় আসামি ১৩ জন থাকলেও চার্জশিটে নতুন একজন আসামির নাম যুক্ত হয়।

মামলার আসামিরা হলো- গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস,পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক পারভীন মাহমুদ,পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, প্রতিনিধি মো. মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান দপ্তর সম্পাদক কামরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অর্থ আত্মসাত মামলায় ড. ইউনূসের জামিন

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪