ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির দায়ে বরিশালে আঞ্চলিক স্কাউট নির্বাহী কমিটি বিলুপ্ত পঞ্চগড়ে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু অনুপ্রবেশ রোধে সীমান্তে নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে : বিজিবি ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কাজে যশোরে বিএনপির সংহতি চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার (৮ অক্টোবর) তিনি অবসরের ঘোষণা দিলেন। আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। লাল-সবুজের জার্সিতে আর টি-টোয়েন্টি খেলতে দেখা যাবে না অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

মঙ্গলবার দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন অবসরের ঘোষণা দেন অভিজ্ঞ অলরাউন্ডার। ১৪১ বছরের পুরনো অরুণ জেটলি স্টেডিয়ামের বিখ্যাত প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে দেখা যাবে ৩৯ ছুঁইছুঁই এই অভিজ্ঞ ক্রিকেটারকে।

বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ১৭৭টি টি-টোয়েন্টি খেলেছেন। এরমধ্যে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন মাহমুদুল্লাহ। যা দেশের হয়ে সর্বোচ্চ। ২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।

দেশকে ৪৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।

এর আগে ২০২১ সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসরে যান মাহমুদউল্লাহ। এবার টি-টোয়েন্টিও ছাড়লেন। বাকি রইলো কেবল ওয়ানডে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪