ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার কেরাণীগঞ্জে একটি বিরিয়ানির দোকানে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং মার্কেটে এই ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোহিতপুর বোর্ডিং মার্কেটের মায়ের বিরিয়ানির পাশের একটি দোকানের সামনে রাখা সিলিন্ডারের সাথে নবাবগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারী মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণ হওয়ার পরে লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন।

কেরাণীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া এ বিষয়ে বলেন, রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪