ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬

সুন্দরবনের কটকা অভয়ারণ্য থেকে ৫ জেলে আটক

আবু হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের দুধমুখি নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলার ও জালসহ পাঁচ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এই জেলেদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন মো. মিরাজ (৫০), হানিফ মুন্সি (৫০), আল আমিন (৪০), মানিক কাজী (২৫) ও রফিক দেওয়ান (৫০)। এদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।

কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার শোয়েবুর রহমান সুমন বলেন, দুধমুখী নদীতে একদল জেলে গোপনে মাছ ধরছেন এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় একটি ট্রলার ও ব্যবহার নিষিদ্ধ বেশ কিছু ছোট ফাঁসের বেহুন্দি জাল জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সন্ধ্যায় বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুন্দরবনের কটকা অভয়ারণ্য থেকে ৫ জেলে আটক

সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫