ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বপ্ন, সম্ভাবনা ও সাফল্যের ঠিকানা এবিজি স্পোর্টস সিটি মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালমান-আনিসুল-জিয়াউল আবারো রিমাণ্ডে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আরও ১০ দিনের রিমাণ্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নিউমার্কেট এলাকায় দোকান-কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হককে ১০ দিনের এবং জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ আগস্ট) তাদের দু’জনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। এরপর দিন শুক্রবার (১৬ আগস্ট) তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সালমান-আনিসুল-জিয়াউল আবারো রিমাণ্ডে

সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪