ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

মসজিদ মাদ্রাসার রাস্তা দখল করায় সাংবাদিক সম্মেলন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম আমপাথারী নামক গ্রামে আবু হানিফের ব্যবসায়ীক কার্যালয়ে সাবেক ইউপি সদস্য আলহাজ্ব ইব্রাহীম আলীর সভাপতিত্বে গত ৪মার্চ সোমবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে অভিযোগ পাঠ করে শুনান স্কুল শিক্ষক সিদ্দিকুর রহমান প্রকাশ থাকে যে, একই গ্রামের আবু বক্কর সিদ্দিক , আব্দুল মোমিন, ও জুলকার নাইনসহ সম্মিলিত ভাবে সরকারি ১নং খাস খতিয়ান ভুক্ত ৮শতাংশ জমি রাস্তা সম্পূর্ণ রুপে বেড়া দিয়ে জবর দখলে করে রেখেছে।

উলেখ্য যে, ওই রাস্তা দিয়ে গ্রামবাসীরা মসজিদ, মাদ্্রাসা ও ঈদগাঁও মাঠে আসা যাওয়া করতো। এ ব্যাপারে রাস্তা উদ্ধারের জন্য ১২১জন গ্রামবাসীর গনস্বাক্ষরে নেকমরদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। চেয়ারম্যান কর্তৃক সরকারী সার্ভেয়ার দিয়ে রাস্তা উদ্ধারে লাল নিশান ও সিমানা পিলার দিয়েছেন। জবর দখলকারীরা রাস্তা ছেড়ে দিচ্ছি দিব বলে কালক্ষেপণ করেই চলেছেন। জবরদখলকারীরা মসজিদ, মাদ্্রাসা ও ঈদগাঁওয়ের মুসল্লিদের উপর মিথ্যা মামলা করার হুমকি প্রদান করছে।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ঠ্য ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মুঠোফোনে বলেন, সরকারি রাস্তা আমরা বের করবো, তাদের নিজস্ব যে জমি জমা রয়েছে তা খতিয়ে দেখার জন্য ৫জন সার্ভেয়ার মাপ যোগ করেছে। কিন্তু আব্দুল মোমিনের লোকজন তা মেনে না নেওয়ায় বিষয়টি ঝুলে রয়েছে।

এব্যপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসান বলেন, অভিযোগ আমি পেয়েছি, তাদের দূ পক্ষের মধ্যে একটি ঝামেলা রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মসজিদ মাদ্রাসার রাস্তা দখল করায় সাংবাদিক সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪