সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে উপজেলা সিএসও ‘র ত্রৈমাসিক সভা
রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বে-সরকারী উন্নয়ন সংস্থা মানবকল্যাণ পরিষদ এর উপজেলা সিএসও ‘র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৭ মার্চ) প্রকল্প কার্যালয়ে নেটজ-বাংলাদেশ এর সহযোগীতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধকিার এবং সামাজিক বিষয়ে আলোচনায় মোবারক আলী ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে হালিমা আক্তার ডলির সঞ্চালনায় সিএসও প্রতিনিধিবৃন্দ চলমান মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন। এসময় সারাদেশে ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। ধর্ষণসহ নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সকল প্রকার মানবাধিকার লংঘনের বিরুদ্ধে সিএসওদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
আলোচনা শেষে সিএসও কার্যক্রমকে আরো গতিশীল করতে মোবারক আলীকে সভাপ্রধান, হালিমা আক্তার ডলিকে সাধারণ সম্পাদক এবং সবুজ ইসলামকে প্রচার সম্পাদক নির্বাচন করা হয়।


























