ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে

মাদক মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

মির্জা তুষার আহমেদ,নওগাঁ
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় মাদক মামলায় দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো-লিটন মিয়া ওইউসুফ আলী।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালে একটি ট্রাক্টরের লুকিয়ে নওগাঁর পত্নীতলা উপজেলার সরাইডাঙ্গা এলাকা দিয়ে মাদক চোরাচালান করছিলেন তারা। এ সময় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ৭০০ গ্রাম হেরোইনসহ ট্রাক্টরের চালক লিটন মিয়া ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় আজ দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক ও আসামিপক্ষের আইনজীবী আবু হায়াত রানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদক মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪