ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এছাড়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধের নির্দেশ দেয়া হয়।

টেলিযোগাযোগ সূত্র বলছে, এরমধ্যে ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে সবগুলো মোবাইল অপারেটরকে। রবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফোর-জি নেটওয়ার্ক বন্ধ থাকবে।

এদিকে, ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপিগুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোন নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সরকিার চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ বন্ধ করে দেয়া হয়।

এর ৫ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। আর ১০ দিন পর গত ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ

সংবাদ প্রকাশের সময় : ০২:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪