ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভা থেকে সরানো হলো ইসরাককে! কৃষিজমিতে নিষিদ্ধ ইউক্যালিপটাসের চারা রোপন, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষকরা স্বপ্ন, সম্ভাবনা ও সাফল্যের ঠিকানা এবিজি স্পোর্টস সিটি মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নকল কীটনাশক জব্দ, জরিমানা ৫০ হাজার

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৩১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় সিনজেনটা কোম্পানির নকল কীটনাশক বিক্রির দায়ে তারিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের খাঁ পাড়া এলাকায় অবস্থিত ওই ব্যবসায়ীর গুদামে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন, গাইবান্ধা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. সাদরুল আলম।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী তারিকুল ইসলাম গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে অবস্থিত বর্ণা কৃষি বিতানের স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন নামিদামি কোম্পানির কীটনাশক নকল করে বিক্রি করে আসছিলেন।

নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. সাদরুল আলম বলেন, বুধবার বিকেলে শহরের খাঁ পাড়া এলাকায় অবস্থিত ব্যবসায়ী তারিকুল ইসলামের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে সিনজেন্টাসহ অন্যান্য কোম্পানির নকল কীটনাশক জব্দ করা হয়। জব্দকৃত কীটনাশকের বাজার মূল্য প্রায় ৩২ লক্ষাধিক টাকা। এ সময় ব্যবসায়ী তারিকুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন,ভোক্তা অধিকার গাইবান্ধার সহকারী পরিচালক আফসানা পারভীন, সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত হোসেনসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। অভিযান শেষে উদ্ধারকৃত কীটনাশকগুলো স্থানীয় প্রশাসনের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নকল কীটনাশক জব্দ, জরিমানা ৫০ হাজার

সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪