ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার

ঝিকরগাছায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝিকরগাছা উপজেলায় মোবারক আলী (৭৫) নামে এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (১৬ মার্চ) ভোরে সেহেরীর পরপরই যে কোনো সময়ে তিনি নিজ বাড়ির পিছনে জীবন গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

জানা গেছে, মৃত মোবারক আলী ঝিকরগাছার গৌরসুটি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিল রোগে ভুগছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ির পিছনে গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি ঝিকরগাছা থানা পুলিশকে জানানো হলে, এসআই মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এ ঘটনায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, শারীরিক অসুস্থতা ও হতাশা থেকেই হয়তো মোবারক আলী এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝিকরগাছায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫