ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে রিভলবার, ৩ রাউন্ড গুলি ও গাজাসহ যুবক আটক যশোর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা অ্যাম্বুলেন্স চালককে এলজিইডি প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা ব্যাংক খাতের লুটপাট: আলোচনায় ৬ ব্যক্তি ও শিল্পগোষ্ঠী বরিশালে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এডাবের মতবিনিময় সভা হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার, দাবি সিপিবির স্বাক্ষর জালিয়াতি করে খুবির ১৮ লাখ টাকা আত্মসাৎ, পলাতক সহকারী রেজিস্ট্রার বিএনপি–জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি

জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়া-পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য খুব দ্রুত বিদেশে নেয়া হবে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেয়া হবে। তবে কবে নাগাদ তাকে বিদেশে নেয়া হবে তা নিশ্চিত করেননি বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর বিএনপি আন্দোলনের যে ভিত্তি তৈরি করেছে, ছাত্রজনতা সেই আন্দোলনের সফলতা এনে দিয়েছে। দুঃসময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন খালেদা জিয়া। অসাধারণ সেই সাহস থেকে এক বিন্দু সরে যাননি তিনি।

বিএনপি মহাসবিচ বলেন, যেকোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারেন। তার এই চক্রান্ত অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় ২০১৮ সালে সাজা হওয়ার পর থেকে কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর কয়েক দফায় তার সাজা নির্বাহী আদেশে স্থগিত করা হয়। সর্বশেষ গণ আন্দোলনে ৫ আগস্ট (সোমবার) শেখ হাসিনার সরকার পতনের পর ৬ আগস্ট সাজা থেকে মুক্তি পান সাবেক এই প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে খালেদা জিয়াকে

সংবাদ প্রকাশের সময় : ০২:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪