ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা নীরব শত্রু বজ্রপাত, একদিনে ১১ জনের প্রাণহানি

‘এমপি আনার হত্যার তদন্ত করবে ভারত’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ২২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্ত করবে ভারত। আইন অনুযায়ী যে দেশে অপরাধ সংঘটিত হয় সেদেশেই সেই অপরাধের বিচার করার নিয়ম। অঅর তাই ভারতেই হবে আনার হত্যা মামলার তদন্ত ও বিচার।

শনিবার (১লা জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের এক অনুষ্ঠানে শেষে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী জানান, ভারত মামলার তদন্তে বাংলাদেশের সহযোগিতা চাইলে বাংলাদেশ সহযোগিতা করবে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এমপি আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এনে বিচারের ব্যবস্থা করবে ভারত সরকার।

দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের জন্য সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গে প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার কাজের দায় তাকেই নিতে হবে, পুলিশ বাহিনী নেবে না।

বেনজীর আহমেদ দেশ ছেড়ে চলে গেছেন কিনা জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, এ সংক্রান্ত কোন তথ্য সরকারের কাছে নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘এমপি আনার হত্যার তদন্ত করবে ভারত’

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪