আ’ লীগ সরকারের নির্যাতন ক্ষমা করেছে জামায়াতে ইসলামী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর ওপর আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে যে নির্যাতন করেছে, তার ক্ষমা করে দেয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন বলেন কারও ওপর প্রতিশোধ নেবে না তার দল।
রাজধানীর তেজগাঁওয়ে একটি রেস্টুরেন্টে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী। এ সময় তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বহু গুম খুন করেছে, মিথ্যা বিচার করে জামায়াতের ১১ শীর্ষ নেতাকে হত্যা করেছে। সাংবাদিকরা জাতির বিবেক হওয়া সত্ত্বেও ১৫ বছর কাজ করতে পারেনি। তাদের হত্যা, গ্রেপ্তারের নামে নিপীড়ন করে মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিলো। ৫ আগস্টের পর সেই তালা খুলেছে।
তিনি আরও বলেন, ভিকটিম হিসেবে কেউ যদি বিচার প্রত্যাশী হয়, তবে তাকে স্বচ্ছ আইনী প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবেন তারা।























