সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তারেক রহমান
আগামী নির্বাচন বিএনপির জন্য কঠিন পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন পরীক্ষার নির্বাচন । নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল।তাই এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে।
শুক্রবার (৩০ আগস্ট) রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের ওপর নির্ভরশীল। বিএনপি গত ১৭ বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে। তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।

























