ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার

শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা, তরুণ আটক

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার বছর বয়সী শিশুকে গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ চেষ্টায় জড়িত হাসানকে (১৬) রবিবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রবিবার (১৬ মার্চ) রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারী।বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল।

তিনি জানিয়েছেন, রবিবার রাতে নির্যাতিত নারী হাসানকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এর পরপরই পুলিশ অভিযানে নেমে পালিয়ে যাওয়ার সময় মণিহার এলাকা থেকে হাসানকে গ্রেফতার করে। সে উপশহর শফিউল্লার মোড়ের আলমগীরের ছেলে।

১৬ মার্চ রাত আটটার দিকে ছোট ভাইয়ের বন্ধু হাসান ওই নারীর ঘরে নিজের মোবাইল ফোন চার্জে দিয়ে আসে। এর আধাঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে সে আবার ওই বাসায় যায়। এসময় ওই নারী রান্না করছিলেন এবং তার চার বছর বয়সী কন্যা ঘরে খেলা করছিল।

এসময় হাসান শিশুটির গলায় ছুরি ঠেকিয়ে ওই নারীকে ধর্ষণ করতে যায়। বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই নারী চিৎকার দিলে হাসান তার গালের মধ্যে গেঞ্জি ঢুকিয়ে দেয়। চিৎকার শুনে আশপাশ থেকে এলাকাবাসী ছুটে আসলে হাসান ওই নারীর বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নির্যাতনের শিকার নারীকে রাতেই উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা, তরুণ আটক

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫