সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার গাড়িচালকের ছেলে আলোচিত রুবেল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় মোহাম্মাদপুর থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর ড্রাইভারের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করেছে।





















