ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

মাঝরাতে উত্তাল ঢাবি এলাকা, মুখোমুখি ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) রাত ১২টার পরও সেখানে দুই পক্ষের অবস্থান ও উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

du 3

অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। রাত ১১টার পর শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ঢাবি শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এ সময় নীলক্ষেত এলাকায় অবস্থান নেন ঢাবি শিক্ষার্থীরা। তারা নানা স্লোগান দিচ্ছেন। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করছে।

du 1

এর আগে রাত সাড়ে ১০টায় সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। ঢাকা কলেজের আবাসিক হল থেকে আরও শিক্ষার্থী নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করে প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

du 2

এদিন, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ফলে গুরুত্বপূর্ণ এসব সড়কের যান চলাচল বন্ধ ছিল।

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, শিক্ষার্থীদের আলটিমেটাম অনুযায়ী ঢাবির প্রো-ভিসি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাননি। আমরা সব শিক্ষার্থী মিলে প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে যাবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাঝরাতে উত্তাল ঢাবি এলাকা, মুখোমুখি ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫