ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

ফসলি জমি থেকে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিলে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। এর আগে, একই দিন বিকেল উপজেলার রামনারায়নপুরের বৈকুন্ঠপুর এলাকায় তার নেতৃত্বে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনারায়নপুরের বৈকুন্ঠপুর এলাকায় ফসলি জমি থেকে দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পায় ভ্রাম্যমাণ আদালত। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে রামনারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে মাসুদ আলীকে ফসলি জমি থেকে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।

চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ড্রেজার দিয়ে ফসলি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষিজমির মাটি কর্তন ও কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে ভালো উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুইটি ড্রেজার মেশিন অপসারণ করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার একদল পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফসলি জমি থেকে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫