ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ ঐতিহাসিক ৭ মার্চ—মুক্তিযুদ্ধের প্রেরণার দিন

তাপমাত্রা নামলো ৭ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৬টায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তিন ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমে ৭ দশমিক ৩ ডিগ্রির ঘরে নেমে গেছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ তথ্য নিশ্চিত করেন।

সরেজমিনে দেখা গেছে, হিমালয় থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। তবে শীত উপেক্ষা করে সকাল সকাল কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষজন।

এদিকে রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো।

অন্যদিকে ঠান্ডার কারণে সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তাপমাত্রা নামলো ৭ ডিগ্রিতে

সংবাদ প্রকাশের সময় : ১২:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫