ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- অতিরিক্ত উপকমিশনার (সুপারনিউমারারি উপকমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ, জুয়েল রানা ও অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম।

শুক্রবার (১৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, ডিবির একটি দল রফিকুল ইসলামকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাতে পুলিশে হস্তান্তর করে। ২০১৩ সালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে অবরুদ্ধ করার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে। রফিকুল ইসলামকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার ঘটনার সময় রফিকুল ইসলাম গুলশান থানার ওসি এবং পরে গুলশান বিভাগে কর্মরত ছিলেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গৃহকর্মী লিজা আক্তার হত্যার মামলায় অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানাকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত জুয়েল রানাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

এ ছাড়া অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহকেও গ্রেপ্তার করেছে ডিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪