ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা জুন থেকে ঢাকার ১৩ এলাকায় বিশুদ্ধ পানি দেবে গন্ধর্বপুর, বন্ধ হবে কয়েকশ নলকূপ জাতীয় ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: শফিকুর রহমান নদীর ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, বদলাবে নগর পরিকল্পনা? কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রোলবোমা হামলা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল প্রকৃত আলেম চিনবেন যেসব ১০ বৈশিষ্ট্যে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত

৭৪ দিন পর শহীদ বিশালের মরদেহ উত্তোলন

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুরে পারবারিক কবরস্থান থেকে দুই মাস ১৪ দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ বিশালের মরদেহ উত্তোলন করা হয়েছে । বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন।

নিহত নজিবুল সরকার বিশাল (১৭) উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

FB IMG 1729157273575

ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল বাইন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাঃশাহ আলম শোভন, জয়পুরহাট সদর থানার তদন্ত ওসি মিজানুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার এস আই জাহাঙ্গীর আলম, পাঁচবিবি থানার এসআই মাসুম, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম ।

গত ৪ আগস্ট জয়পুরহাটে পাঁচুর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় । এরপর বিশালের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করে পরিবার। এ ঘটনায় ১৮ আগস্ট নিহত বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে জয়পুরহাট আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের, জয়পুরহাট-১ও২ আসনের সাবেক সংসদ সদস্য সহ ১২৮ জন নামীয় ও অজ্ঞাত ২শ থেকে ৩শ জনকে আসামি করা হয় ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত

৭৪ দিন পর শহীদ বিশালের মরদেহ উত্তোলন

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪