ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ৫টি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৫ অক্টোবর) আবহাওয়ার এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৫ অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৮-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অন্যদিকে, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪