ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

সেপটিক ট্যাংকে পাওয়া গেলো নিখোঁজ গৃহবধূর মরদেহ

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামে বসতবাড়ীর সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিহতের প্রতিবেশীর শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর থেকে সবিতা রাণী দে (৫৩) নামে নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার সকালে বাড়ির পাশের বাঁশবাগানে গো-খাদ্য সংগ্রহ করতে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত সবিতা রাণী দে ভাটপাড়া গ্রামের মিলন কুমার দের স্ত্রী। মিলন পেশায় চা বিক্রেতা। উপজেলার ভাটপাড়া বাজারে তার একটি চা এবং সিঙ্গাড়া ও পুরি বিক্রির দোকান আছে।

মিলন কুমার দের ভাগ্নে তাপস কুমার দে জানান, মামী সবিতা রাণী দে এবং মামা মিলন কুমার দে’র দুই মেয়ে। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে তারা দুজনে বাড়িতে সকালের নাস্তা খান। দুপুরের খাবার নিয়ে মামা দোকানে চলে যাওয়ার পর সকাল নয়টার দিকে মামী ঘরে তালা দিয়ে একটি ঝুড়ি নিয়ে গরুর খাদ্য বাঁশের পাতা সংগ্রহ করতে পাশের বাঁশবাগানে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। দুপুরে কয়েকবার ফোন করে মামীকে না পেয়ে মামা পাশের বাড়ির এক গৃহবধূকে বিষয়টি জানানো হয়। তিনি বাড়িতে যেয়ে ঘরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। ওই নারী প্রতিবেশীদের বিষয়টি জানালে তার খোঁজা শুরু করে। এলাকার লোকজন বাঁশবাগানে যেয়ে তার মাথার খোঁপা এবং কয়েকটি বাঁশের পাতা পড়ে থাকতে দেখতে পান। গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালেও খোঁজখুজির পরও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে বাঁশবাগানের এক পাশে নিয়ামুল ইসলামের শৌচাগারের সেপটিক ট্যাংকের ঢাকনা কিছুটা উঁচু দেখতে পাওয়া যায়। এলাকার কয়েকজন সেপটিক ট্যাংকের ঢাকনা উঁচু করতেই একটি হাত বেরিয়ে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সেপটিক ট্যাংক থেকে মামীর মরদেহ উদ্ধার করে।

অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম বলেন, ভাটপাড়া গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে গৃহবধূ সবিতা রাণী দে’র মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সেপটিক ট্যাংকে পাওয়া গেলো নিখোঁজ গৃহবধূর মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪