ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১ জমির আইল কাটা নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত পাঁচবিবিতে পুকুরের তলদেশে মিলল ৪২ কেজির দুই কষ্টিপাথরের মূর্তি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান যশোরে প্রাইভেটকারে মিলল ১৫ স্বর্ণের বার, আটক তিন ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি, ঢাকার আবাসন সংকটে বড় পরিকল্পনা ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব বাংলাদেশের ওপর দিল্লির খবরদারি চলবে না : গোলাম পরওয়ার

পুকুরে গোসল করতে নেমে শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জীবন দাস (১৮) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শংকর পাহানের ছেলে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হাজী বাড়ির মসজিদের পুকুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জীবন বসুরহাট টু সোনাপুর সড়কে একজন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। প্রতিদিন কাজ শেষে সন্ধ্যার দিকে উপজেলার ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন হাজী বাড়ির পুকুরে গোসল করত। শনিবার সন্ধ্যার দিকে সে কয়েকজন শ্রমিকের সাথে পুকুরে গোসল করতে নামলে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের একদল সদস্য রাত পৌনে ৮টার দিকে পুকুরে তল্লাশী চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কবিরহাট থানার উপপরিদর্শক (এস আই) হাবীবুর রহমান বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুকুরে গোসল করতে নেমে শ্রমিকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১২:১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪