ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১ জমির আইল কাটা নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত পাঁচবিবিতে পুকুরের তলদেশে মিলল ৪২ কেজির দুই কষ্টিপাথরের মূর্তি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান যশোরে প্রাইভেটকারে মিলল ১৫ স্বর্ণের বার, আটক তিন ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি, ঢাকার আবাসন সংকটে বড় পরিকল্পনা ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব বাংলাদেশের ওপর দিল্লির খবরদারি চলবে না : গোলাম পরওয়ার

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী-৩ আসনের সাবেক এমপি মামুনুর রশীদ কিরনের মালিকানাধীন কারখানার শ্রমিকেরা তাদের পাওনা বকেয়া বেতন আদায়ের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেডের সামনে চৌরাস্তা টু সোনাপুর আঞ্চলিক মহাসড়কের সামনে এই কর্মসূুচি অনুষ্ঠিত হয়।

শ্রমিকরা অভিযোগ করেন, ২০২৩ সালের ডিসেম্বর থেকে গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেড লোকসান দেখিয়ে শ্রমিকদের বেতন না দিয়ে কর্মিদের ছাঁটাই করে। ছাঁটাইকৃত কর্মিরা কর্তৃপক্ষের সাথে কয়েকবার যোগাযোগ করার পরও তারা বকেয়া বেতন দিতে গড়িমসি করে। এর জের ধরে রোববার সকালে গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেডের কর্মকর্তাদের সাথে বকেয়া বেতন আদায়ের বিষয়ে কথা বলতে যান ২০০-২২০জন শ্রমিক। তখন কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা না বলে কারখানার প্রধান ফটক লাগিয়ে দেয়। এতে আন্দোলনকারী শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে চৌরাস্তা-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে গ্লোব ফ্যাক্টরির সামনে অবস্থান নেয়। এতে গ্লোব ফ্যাক্টরির সামনে যান চলাচল ১৫ মিনিট বন্ধ থাকে।

অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী-৩ আসনের সাবেক এমপি মামুনুর রশীদ কিরনের মুঠোফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয়রা জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি গা ঢাকা দেন।

বেগমগঞ্জ থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে সমস্যা সমাধানে কারখানার ভিতরে অফিস কক্ষে আলোচনায় বসেন। বৈঠকে সিন্ধান্ত হয় নভেম্বর মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দিবে মালিক পক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪