ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা?

দেশের ৮ জেলায় ফের বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী ও কুমিল্লাসহ দেশের ৮ জেলায় আগামী ৩ দিনে আবারও বন্যা হতে পারে। এ সময় কক্সবাজার, চট্টগ্রাম,বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হতে পারে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে, গোমতী নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের পূর্বাভাস অনুযায়ী দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতার প্রেক্ষিতে আগামী তিন দিন চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী,নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পাচ্ছে। যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলও ধীরগতিতে হ্রাস পাচ্ছে। আগামী ৩ দিনও এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অন্যদিকে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পাচ্ছে। আগামী দুই দিন পর্যন্ত এসব নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারাসহ অন্যান্য প্রধান নদী- মনু, সারিগোয়াইন, ধলাই, খোয়াই ইত্যাদির পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে পরবর্তী দুই দিন সিলেট বিভাগের নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের নদীসমূহের পানি সমতল বর্তমানে স্থিতিশীল আছে। তবে আবহাওয়া সংস্থাসমূহের পূর্বাভাস অনুযায়ী দেশে ভারী বৃষ্টিপাতের প্রবণতার প্রেক্ষিতে আগামী তিন দিন বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের ৮ জেলায় ফের বন্যার শঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪