ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম

ছাত্র-জনতার অভ্যুত্থানে এখন পর্যন্ত নিহত ৮০০ জনের নাম পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। নিহতের তালিকা করা হচ্ছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আহনাফের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিলো, তাদের আত্মত্যাগের ফলেই নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগির সব শহিদ পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভা করা হবে।

তিনি আরো বলেন, আন্দোলনে যারা শহিদ হয়েছে, দেশ তাদের মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহিদ হয়েছে। তাদের তালিকা করা হচ্ছে। শহিদদের জন্যই আমরা বেঁচে আছি। এখন স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি।

উল্লেখ্য, শহিদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলো। গত ৪ আগস্ট মিরপুর-১০ এ পুলিশের গুলিতে নিহত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম

ছাত্র-জনতার অভ্যুত্থানে এখন পর্যন্ত নিহত ৮০০ জনের নাম পাওয়া গেছে

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪