সংবাদ শিরোনাম ::
ভ্যানে লাশের স্তূপ: অতিরিক্ত পুলিশ সুপার বিমানবন্দরে আটক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৩২৬ বার পড়া হয়েছে
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় বিক্ষোভকারীদের হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলা হয়। ওই ঘটনার সন্দেহভাজন ‘কারিগর’ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফিকে বিমানবন্দর থেকে আটক করেছে ডিবি পুলিশ।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে, সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে তাকে ডিবি পুলিশ আটক করে। আব্দুল্লাহিল কাফি ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার একটি ভিডিও ভাইরাল হয়। যাচাইয়ে দেখা যায়, এটি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার ঘটনা। এ ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফির বিরুদ্ধে।























