ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আ’ লীগের তিন মেয়াদে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারী করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে, তা স্থগিত করা হলো।

আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এই নির্দেশনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন জেলা ম্যাজিস্ট্রেট। তিনি ‘দ্যা আর্মস অ্যাক্ট ১৮৭৮’ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আ’ লীগের তিন মেয়াদে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪