ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আনসার সংঘর্ষ, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সচিবালয়ে আনসার সদস্যদের সাথে রোববার (২৫ আগস্ট) রাতে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। কয়েকজনকে লাঠিপেটাও করে আনসার সদস্যরা।

এর আগে, রাত সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম ফেসবুক পোস্টে তাদের আটকে রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে। পরে রাত ৯টায় তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে।

উল্লেখ্য, চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে রোববার (২৫ আগস্ট) সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নেন আনসার সদস্যরা। আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা সাড়ে ৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়েছিলেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আনসার সংঘর্ষ, আহত ৪০

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪